টেলিকম ফার্মের নিরাপত্তায় দৈনিক ১০০ হাজার পাউন্ড জরিমানা
নিরাপত্তায় ব্যর্থ হলে বিপুল জরিমানা গুণতে হবে ব্রিটেনের টেলিকম জায়ান্টদের। মঙ্গলবার এ বিষয়ে নতুন একটি নিরাপত্তা বিল প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার।
টেলিকমিউনিকেশন সিকিউরিটির এই বিলে ৫জি মোবাইল নেটওয়ার্কে চীনা ফার্ম হুয়াওয়ের সম্পৃক্ততাও নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে যে সব কোম্পানি উচ্চ নিরাপত্তার প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থ হবে তাদের বড় অংকের জরিমানার সম্মুখীন হতে হবে।
হিসাব অনুযায়ী, নিরাপত্তায় ব্যর্থতার দায়ে টার্নওভারের ১০ শতাংশ বা দিনে ১০০ হাজার পাউন্ডের বেশি জরিমানা হতে পারে।
দেশটিতে এক বছরেরও বেশি সময় ধরে চলছে ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে নিষিদ্ধ করার প্রচেষ্টা। আর নতুন বিলটি আইনে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার প্রথম পদক্ষেপ। আর এটি ঠিক কিভাবে কাজ করবে তার বিস্তারিত বিবরণ থেকে ধরে নেওয়া হচ্ছে , সংসদ এই বিলটি পাস হবে।
এই বিল সরকারকে জাতীয় নিরাপত্তা ক্ষমতা প্রদান করেছে। যার ফলে তারা হুয়াওয়ে সহ "উচ্চ ঝুঁকিপূর্ণ" ভেন্ডরদের ব্যবহার করে সে সম্পর্কে বিটির মতো বড় টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশনা দিতে পারে।
আর এ বিষয়টি নজরদারি করতে নিয়ন্ত্রক সংস্থা অফকমকে দায়িত্ব দেয়া হবে।